ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

খুলনায় মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি: জামায়াত সম্পাদকের উদ্বেগ, আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা

খুলনা নগরীর দৌলতপুরে একটি মসজিদে ফজরের নামাজ আদায়কালে মুসল্লিদের ওপর অতর্কিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। রোববার ভোরে বিএল কলেজ রোডের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়। এতে মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং মুসল্লি আলম শেখ (৫৫) গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, মসজিদের মতো পবিত্র স্থানে এমন সন্ত্রাসী হামলা অত্যন্ত দুঃসাহসিক, বর্বর ও ষড়যন্ত্রমূলক। তিনি এই ঘটনাকে দেশের আইন-শৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন এবং সন্ত্রাসীদের দমনে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দিকে ইঙ্গিত করেন। একই সঙ্গে, তিনি সরকারের উদাসীনতা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেন।

গুলিবিদ্ধ লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মিয়া গোলাম পরওয়ার আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করাসহ ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ নিজেই গাড়ি চালিয়ে ঘুরে বেড়ালেন প্রধানমন্ত্রী

খুলনায় মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি: জামায়াত সম্পাদকের উদ্বেগ, আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা

আপডেট সময় : ১০:১৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬