কিশোরগঞ্জের ইটনায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা এবং পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা সম্পর্কে পরস্পরের শালা-দুলাভাই বলে জানা গেছে। রোববার (১৪ জুন) উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ জনতাগঞ্জ বাজার খেঁয়া ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃত মাদক কারবারিরা হলেন—সিরাজগঞ্জের শাহজাদপুর থানার কামারখন্দ গ্রামের দুলাল মিয়ার ছেলে সাগর মিয়া (৩৮) এবং হবিগঞ্জের মাধবপুর থানার বেজুরা গ্রামের নাসির মিয়ার ছেলে মনির মিয়া (২০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার আজমিরীগঞ্জ থেকে খেঁয়া পার হয়ে আমিরগঞ্জ জনতাগঞ্জ বাজারে আসেন সাগর ও মনির। বাজারে তাদের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় উৎসুক জনতা তাদের গতিরোধ করে। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩টি প্যাকেটে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় জনতা তাদের আটকে রেখে ইটনা থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 




















