ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ নিজেই গাড়ি চালিয়ে ঘুরে বেড়ালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এক ব্যতিক্রমী সফরে অংশ নিয়েছেন। সরকারি কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি পুরো সফরজুড়ে নিজেই ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

গতকাল শনিবার কক্সবাজার সফরের শুরুতে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন স্থান ঘুরে পূর্বনির্ধারিত কর্মসূচিগুলো সম্পন্ন করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকেই তার সফর শুরু করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তিনি পিএমখালী ইউনিয়নের পাতলী খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নিজেই গাড়ি চালিয়ে পৌঁছান।

কর্মসূচি শেষে তিনি আবার স্টিয়ারিং হাতে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা হন। এভাবেই কক্সবাজারের দিনব্যাপী সব কর্মসূচিতে তিনি নিজে গাড়ি চালিয়ে অংশ নেন।

প্রধানমন্ত্রীর গাড়িবহর সড়কের দুই পাশ দিয়ে হেঁটে আসা হাজার হাজার স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। অনেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান, এবং প্রধানমন্ত্রীও হাসিমুখে তাদের অভিবাদনের প্রতি উত্তর দেন।

প্রধানমন্ত্রীর গাড়ির সামনের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পেছনের আসনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ।

প্রধানমন্ত্রীর এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং নিজে গাড়ি চালিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে দারুণ আগ্রহ তৈরি করে। কক্সবাজারের মনোরম পরিবেশে এই সফরটি কর্মব্যস্ততার পাশাপাশি জনসম্পৃক্ততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন যাপনের পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বিভিন্ন সময়ে গাড়ি চালিয়েছেন, তবে এত দীর্ঘ দূরত্বে এটি তার প্রথম চালনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের রেকর্ড সমৃদ্ধি ও মরক্কোর ঐতিহাসিক অর্জন: মেটলাইফে ভিনি-হাকিমিদের যত কীর্তি

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ নিজেই গাড়ি চালিয়ে ঘুরে বেড়ালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬