ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম চালু: দেশের ডিজিটাল অবকাঠামো জোরদার হওয়ার আশা

দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম চালু করা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এই স্পেকট্রামের ব্যবহার ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

রোববার রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটর গ্রামীণফোনের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রেহান আসিফ আসাদ আরও বলেন, এই স্পেকট্রামের মাধ্যমে শহর ও গ্রাম পর্যায়ে মানসম্মত নেটওয়ার্ক সংযোগ সম্প্রসারণ সম্ভব হবে, যা জনগণের জন্য বিভিন্ন প্রয়োজনীয় সেবা সহজলভ্য করে তুলবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. এমদাদ উল বারী অনুষ্ঠানে জানান, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের ব্যবহার দেশের টেলিযোগাযোগ খাতকে আরও শক্তিশালী করবে এবং সকলের জন্য ডিজিটাল সেবার সমান সুযোগ নিশ্চিত করতে সহায়তা করবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, নতুন এই স্পেকট্রাম ফোরজি নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উচ্চগতির ডেটা সেবা, কম ল্যাটেন্সি এবং ভবিষ্যৎ প্রযুক্তি যেমন ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইন্টারনেট অব থিংস (আইওটি) ব্যবহারের পথ সুগম করবে। তিনি আশা প্রকাশ করেন যে, ৭০০ মেগাহার্টজ ব্যান্ড চালুর ফলে গ্রাহকরা আরও উন্নত মানের মোবাইল ইন্টারনেট সেবা পাবেন এবং দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি হামলার জেরে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বিলম্বিত: ট্রাম্প

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম চালু: দেশের ডিজিটাল অবকাঠামো জোরদার হওয়ার আশা

আপডেট সময় : ১২:২৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬