ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ঈদের লম্বা ছুটি শেষে সরগরম অফিস-আদালত, স্বাভাবিক নিয়মে ফিরল ব্যাংক ও শেয়ারবাজার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি কাটিয়ে আজ থেকে কর্মচঞ্চল হয়ে উঠেছে সারা দেশ। মঙ্গলবার সকাল থেকেই সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক-বিমা ও শেয়ারবাজারের কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর কর্মস্থলে ফিরেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

রোজার সময় পরিবর্তিত সময়সূচি থাকলেও আজ থেকে সব অফিস পুরনো ৯টা-৫টা সূচিতে ফিরেছে। ব্যাংকগুলোতে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজ সারতে ব্যাংক কর্মকর্তাদের সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিসে থাকতে হবে।

অন্যদিকে দেশের শেয়ারবাজারেও লেনদেনের নতুন সময়সীমা কার্যকর হয়েছে। এখন থেকে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। আর শেয়ারবাজার সংশ্লিষ্ট অফিসগুলোর কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গত ১৬ মার্চ শেষ কর্মদিবসের পর ১৭ মার্চ থেকে শুরু হওয়া দীর্ঘ ছুটির রেশ কাটিয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে দেশের অর্থনীতি ও প্রশাসনিক কর্মকাণ্ড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন আটকে পড়া ২৩৮ ইরানি নাবিক

ঈদের লম্বা ছুটি শেষে সরগরম অফিস-আদালত, স্বাভাবিক নিয়মে ফিরল ব্যাংক ও শেয়ারবাজার

আপডেট সময় : ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬