ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লেবানন সীমান্তে ইসরাইলি সেনার ওপর হিজবুল্লাহর হামলা, আহত ৭

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর ওপর একাধিক হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। যদিও ইসরাইলের গণমাধ্যম হামলার বিষয়ে সরাসরি নিশ্চিত করেনি, তবে দেশটির ওয়ালা নিউজ সূত্রে জানা গেছে, এই হামলায় সাত ইসরাইলি সেনা আহত হয়েছেন।

হিজবুল্লাহ তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা সীমান্তবর্তী ইয়ারুন, মারওয়াহিন এবং আদ-দুহাইরাহ এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এছাড়াও, মারুন আল-রাস এলাকায় অবস্থানরত সেনাদের ওপর আর্টিলারি হামলা চালানো হয়েছে বলেও তারা দাবি করেছে।

সংগঠনটি আরও জানিয়েছে, তারা ড্রোন ব্যবহার করে মারুন এলাকা থেকে খাল্লেত এল-বুস্তান অভিমুখে অগ্রসরমান ইসরায়েলি সেনাদের একটি দলের ওপর আকাশপথে হামলা চালিয়েছে এবং এতে তারা নিশ্চিতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ লেবাননে সাত ইসরাইলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ওয়ালা নিউজ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দক্ষিণ লেবাননে একটি “নিরাপত্তা সংক্রান্ত ঘটনা”-তে চারজন সেনা হালকা আহত হন। একই এলাকায় একটি সামরিক ইউনিটের কাছে ড্রোন হামলায় আরও একজন সেনা আহত হন।

এছাড়াও, ইসরাইলের উত্তরাঞ্চলে পৃথক একটি “দুর্ঘটনায়” আরও দুই সেনা হালকা আহত হয়েছেন। আহত সকল সেনাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেকার যুবশক্তির কর্মসংস্থান না হলে দেশে নৈরাজ্য ছড়িয়ে পড়বে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

লেবানন সীমান্তে ইসরাইলি সেনার ওপর হিজবুল্লাহর হামলা, আহত ৭

আপডেট সময় : ০৫:২৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬