ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

পাঁচ দিনের সরকারি সফরে ইউরোপের দুই দেশে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রোববার (২৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সেনাপ্রধানের একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

আইএসপিআর আশা প্রকাশ করেছে, সেনাপ্রধানের এ সফর বাংলাদেশের সঙ্গে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে এইচআইভি পরিস্থিতি উদ্বেগজনক, ৬৬ শতাংশই সমকামী

পাঁচ দিনের সরকারি সফরে ইউরোপের দুই দেশে সেনাপ্রধান

আপডেট সময় : ১০:২৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬