ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

গুলশানে ডিবি পুলিশের অভিযান: গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ

রাজধানীর গুলশান এলাকা থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, নূর মোহাম্মদ জামালপুরে দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া গত জুন মাসে রাজধানীর মহাখালী এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ ও গণমাধ্যম) নিয়াজ মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নূর মোহাম্মদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামলীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি: চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

গুলশানে ডিবি পুলিশের অভিযান: গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ

আপডেট সময় : ০১:৫৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬