হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের নিয়ম বা চুক্তি লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এক বিবৃতিতে এই কড়া হুঁশিয়ারি দেয় দেশটির প্রভাবশালী এই সামরিক বাহিনী।
আইআরজিসি তাদের বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে, বিদ্যমান অন্তর্বর্তী চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালির যাতায়াত ব্যবস্থা নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার তেহরানের রয়েছে। তারা সতর্ক করে বলেছে যে, অতীতে যেকোনো সময়ের তুলনায় এখন থেকে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে আরও কঠোর ও আপসহীন অবস্থান নেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো ধরনের সামরিক আগ্রাসন বা উস্কানির বিরুদ্ধে ‘দাঁতভাঙা’ জবাব দিতে ইরান প্রস্তুত। ওয়াশিংটনকে উদ্দেশ্য করে আইআরজিসি জানায়, সমঝোতা স্মারক বা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করা হলে চলমান সব প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















