রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে ডা. ফারাহ ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধারের ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছোট বোন নজুলা ফেরদৌস বাদী হয়ে এই মামলাটি করেন। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে সিআইডির ফরেনসিক টিম ডিএনএ নমুনা সংগ্রহ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডা. ফারাহ ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ছিলেন এবং বিএসএমএমইউতে কার্ডিওভাসকুলার সার্জারি বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করছিলেন। তিনি আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাটে একাই থাকতেন। গত মঙ্গলবার থেকে পরিবারের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। শুক্রবার তার কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পুলিশ এসে দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। এই ঘটনায় চিকিৎসক সমাজ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 






















