ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

তুরাগ নদীতে লাশ ভাসার গুজব: বিভ্রান্তি না ছড়াতে পুলিশের কঠোর হুঁশিয়ারি

তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি এবং পুলিশ এই মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে।

শনিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স আরও জানায়, যারা এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০৩৮ ফুটবল বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

তুরাগ নদীতে লাশ ভাসার গুজব: বিভ্রান্তি না ছড়াতে পুলিশের কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ১০:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬