মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দায়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম এবং উপকূলীয় রাডার সাইটগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরও বলেন, ‘এমন একটা সময় আসতে পারে, যখন আর যুক্তিসংগত আচরণ করা সম্ভব হবে না। যে কাজটি আমরা অত্যন্ত সফলভাবে শুরু করেছিলাম, তা সম্ভবত সামরিকভাবে শেষ করতে বাধ্য হব। যদি তা হয়, তাহলে ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না!’
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের আটটি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এই হামলাকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু করা আগ্রাসনের ‘চূড়ান্ত জবাব’ হিসেবে বর্ণনা করেছে।
রিপোর্টারের নাম 






















