ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

নারায়ণগঞ্জে সায়রাত মহাল ইজারায় স্বজনপ্রীতি: বিএনপি নেতাকর্মীদের একচেটিয়া দখল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আওতাধীন হাটবাজার, বাসস্ট্যান্ড, ঘাট, গণশৌচাগার এবং অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রম নিয়ে নগরজুড়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সদ্য সমাপ্ত ২০২৬-২০২৭ অর্থবছরের ইজারা প্রক্রিয়া পর্যালোচনা করে দেখা গেছে, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বা তাদের ঘনিষ্ঠ ব্যক্তিরাই বেশিরভাগ ইজারা পেয়েছেন। এই ভাগবাটোয়ারার মাধ্যমে সম্পন্ন হওয়া প্রক্রিয়া সাধারণ ব্যবসায়ীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে এবং ইজারা প্রক্রিয়ার স্বচ্ছতা, প্রতিযোগিতা ও সরকারি রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযোগ উঠেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান দলীয় ব্যক্তিদের সুবিধা পাইয়ে দিতেই এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

অভিযোগ রয়েছে, ইজারা কার্যক্রমে রাজনৈতিক প্রভাবের কারণে প্রকৃত প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়নি। ফলে সরকার ও সিটি করপোরেশন সম্ভাব্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। যদিও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসন এই অভিযোগগুলো সরাসরি নাকচ করে দিয়েছে। গত ১৪ জুন নগর ভবনের সম্মেলন কক্ষে ২০২৬-২০২৭ অর্থবছরের বিভিন্ন সায়রাত মহালের দরপত্র উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দরপত্র অনুযায়ী, ইনস্টিটিউট রোড পার্শ্বস্থ অস্থায়ী কাঁচাবাজার (মীর জুমলা সড়ক বাদে) সর্বোচ্চ এক কোটি ২২ লাখ টাকায় ইজারা পেয়েছেন আবু সালেহ আহম্মেদ সনেট। স্থানীয়ভাবে তিনি বিএনপি নেতা বদিউজ্জামান বদুর ভাগিনা এবং সাবেক ছাত্রদল নেতা জাকির খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ১৮ লাখ পাঁচ হাজার টাকায় ইজারা পেয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। নিউ মেট্রো হলের সামনে সড়ক বাসস্ট্যান্ড ৩০ লাখ টাকায় ইজারা পেয়েছেন মো. নজরুল ইসলাম। নিতাইগঞ্জ ও থানা পুকুরপাড় এলাকায় রাস্তার ক্ষতিপূরণ ফি আদায়ের ইজারা ২৩ লাখ টাকায় পেয়েছেন মো. শাহাবুদ্দিন, যিনি মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। গণশৌচাগারের মধ্যে সৈয়দ আলী চেম্বার সংলগ্ন গণশৌচাগার দুই লাখ ৬৬ হাজার ৮৫৩ টাকায় ইজারা পেয়েছেন মাহাবুব আলম সুমন। কেন্দ্রীয় পৌর শহীদ মিনার সংলগ্ন গণশৌচাগার ছয় লাখ টাকায় ইজারা পেয়েছেন প্রয়াত বিএনপি নেতা ডেভিট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে এইচআইভি পরিস্থিতি উদ্বেগজনক, ৬৬ শতাংশই সমকামী

নারায়ণগঞ্জে সায়রাত মহাল ইজারায় স্বজনপ্রীতি: বিএনপি নেতাকর্মীদের একচেটিয়া দখল

আপডেট সময় : ১০:১৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬