গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে হামাস-নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর সদস্যও রয়েছেন। চলতি বছরের অক্টোবরের তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল প্রায় প্রতিদিনই এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পুলিশ যান লক্ষ্য করে চালানো হামলায় তিনজন নিহত হন। চিকিৎসকরা তাদের হামাস-নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করেছেন। এই হামলায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন এবং তাদের নুসেইরাতের আল-আওদা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে, উত্তর গাজার শেখ রাদওয়ান এলাকায় একটি পৃথক বিমান হামলায় ফাতাহ-সংশ্লিষ্ট একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা নিহত হন। ওই হামলায় আরও কয়েকজন আহত হলেও সঠিক সংখ্যা জানা যায়নি। বার্তা সংস্থা ওয়াফা ও রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় হামলার মাত্রা কিছুটা কমে গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে আবারও হামলা বেড়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ওই সময়ের পর থেকে ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ডজনখানেক ফিলিস্তিনি নিহত হয়েছে।
রিপোর্টারের নাম 

























