ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর দক্ষিণ ইসরাইলের আরাদ শহর পরিদর্শন করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে ‘অলৌকিক’ আখ্যায়িত করেছেন, কারণ এই হামলায় কেউ নিহত হয়নি। তবে, শনিবারের এই হামলায় ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
নেতানিয়াহু ইসরাইলি জনগণকে ‘আত্মতুষ্টিতে’ না ভোগার আহ্বান জানিয়ে বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বাজার সাথে সাথে আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে। তিনি উল্লেখ করেন যে, শনিবার রাতে হামলার সময় সতর্কবার্তা পাওয়ার পর থেকে ক্ষেপণাস্ত্র পড়ার আগ পর্যন্ত প্রায় দশ মিনিট সময় ছিল। এই সময়ের মধ্যে সবাই সুরক্ষিত জায়গায়, অর্থাৎ ভবনের নিচে থাকা আশ্রয়কেন্দ্রে চলে গেলে হতাহতের ঘটনা এড়ানো যেত বলে তিনি মনে করেন।
রিপোর্টারের নাম 























