যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানজুড়ে এ পর্যন্ত ৮১ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি রোববার এই তথ্য প্রকাশ করেছে। আল-জাজিরার খবরে বলা হয়েছে, হামলায় চিকিৎসা কেন্দ্র, বিদ্যালয়, অ্যাম্বুলেন্স এবং ত্রাণ কর্মীদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবিক আইন ও জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন।
উল্লেখ্য, জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক চুক্তির অধীনে যুদ্ধকালীন সময়ে মেনে চলার জন্য নির্ধারিত কিছু নিয়মাবলী। সাধারণত প্রতিটি দেশ এই নিয়মাবলী মেনে চললেও, ইরান-ইসরায়েল যুদ্ধে এর ব্যতিক্রম দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 























