ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

জনগণের ভোগান্তি দূর করাই আমাদের লক্ষ্য: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

দেশের মানুষকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এবং শালিস মুক্ত রেখে ভোগান্তি দূর করতে চায় সরকার। মানুষের সেবা করাই তাদের একমাত্র লক্ষ্য এবং এই লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম রোববার টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন শুরু হয়েছে। এর মধ্যে ফ্যামেলি কার্ড, খাল খনন কর্মসূচি, দেশের বিভিন্ন বিমানবন্দর, রেলস্টেশন এবং ট্রেনে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান অন্যতম। সরকার গঠনের এক মাসের মধ্যেই বিএনপির ৩১ দফার কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন বলেও তিনি জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক নূরুন্নবী শিহাব এবং আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের রেকর্ড সমৃদ্ধি ও মরক্কোর ঐতিহাসিক অর্জন: মেটলাইফে ভিনি-হাকিমিদের যত কীর্তি

জনগণের ভোগান্তি দূর করাই আমাদের লক্ষ্য: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

আপডেট সময় : ০৬:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬