ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় নিশ্চিত

কুমিল্লায় এক ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন ঝিনাইদহ জেলার মহেশপুর পাতিবিলা গ্রামের পিন্টু ইসলামের স্ত্রী লাইজু আক্তার (২৬) এবং তাদের দুই মেয়ে মরিয়ম (৩) ও খাদিজা (৬)। এছাড়া নিহতদের মধ্যে নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার রাতুল চৌধুরী, চুয়াডাঙ্গার জীবননগর এলাকার সোহেল রানা, যশোরের চৌগাছা এলাকার সিরাজুল ইসলাম, নোয়াখালী সদর এলাকার নজরুল ইসলাম রায়হান, লক্ষ্মীপুর সদর এলাকার সাইয়েদা আক্তার, যশোরের চৌগাছার কোহিনুর আক্তার, ঝিনাইদহ সদর এলাকার জুয়াইত বিশ্বাস, মাগুরার মোহাম্মদপুর এলাকার পচিয়ার রহমান এবং চাঁদপুরের কচুয়া এলাকার তাজুল ইসলাম রয়েছেন।

গত শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এই দুর্ঘটনায় ১২ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমান সাগরে ইরানি জাহাজে মার্কিন হামলা: মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় নিশ্চিত

আপডেট সময় : ০২:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬