ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী

রেলমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, যেখানে রেলগেট রয়েছে সেখানে আন্ডারপাস বা ফ্লাইওভার নির্মাণ করা হবে। পাশাপাশি, প্রধানমন্ত্রী স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ দিয়েছেন। এই স্বয়ংক্রিয় সিস্টেমে গার্ডও থাকবে এবং রেলগেটের কাছাকাছি আসার পর স্বয়ংক্রিয়ভাবে গেট বন্ধ হয়ে যাবে বলে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন।

রবিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে ট্রেন ও বাস সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দায়িত্ব অবহেলার কারণে স্টেশন মাস্টার এবং গেইটম্যানকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের শাস্তির আওতায় আনা হবে। রেলওয়ে থেকে দুটি এবং স্থানীয় প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারো গাফিলতি থাকলে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।

মন্ত্রী আরও বলেন, জেলা প্রশাসন থেকে নিহত প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে এবং রেলওয়ে থেকে নিহত প্রতিটি পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তা প্রদান করা হবে। আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে এবং যাদেরকে ঢাকা নেওয়া প্রয়োজন তাদের সেখানে পাঠানো হবে। আহতদের খোঁজখবর সার্বক্ষণিকভাবে রাখা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন ধাক্কা দেয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমান সাগরে ইরানি জাহাজে মার্কিন হামলা: মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০১:১৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬