নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইয়াকুব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি দেয়ালে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন শনিবার রাত আনুমানিক ১১টার দিকে রামচন্দ্রদী–গোপালদী সড়কের দাইরাদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব রামচন্দী গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত ইয়াকুব এবং অন্য দুই যুবককে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে, কর্তব্যরত চিকিৎসক ইয়াকুবকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রিপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























