ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি চার: আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আঞ্জুরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানে আটকে পড়া চারজনকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমান সাগরে ইরানি জাহাজে মার্কিন হামলা: মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি চার: আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে

আপডেট সময় : ১২:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬