কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার ঘটনায় সেখানকার দুই গেটম্যান, মেহেদী হাসান এবং হেলাল উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। রবিবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক অনুসন্ধানে এই দুর্ঘটনার কারণ হিসেবে গেটম্যানদের সঙ্গে ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্নতাকে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনার পর নতুন করে গেটম্যান নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনের জন্য দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে; একটি বিভাগীয় এবং অপরটি আঞ্চলিক। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় বাসটি প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় এ পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























