ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ফেনী ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের, আহত অনেকে

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স এবং মোটরসাইকেলের এক ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রবিবার ভোরে জেলার রামপুর লাতুমিয়া সড়কের থামায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, মহাসড়কের ওই অংশে একটি লেনের নির্মাণ কাজ চলছিল। ভোরে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে সেই স্থান অতিক্রম করার সময় শ্যামলী পরিবহনের একটি বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল এবং আরও কিছু বাস সেখানে এসে জটলা তৈরি করে। এর কিছুক্ষণ পরেই বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দিলে বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের একজন আরোহী, বাসের একজন সুপারভাইজার এবং একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে, বাকিদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, ঝিনাইদহের দুটি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার বিকেলে ঝিনাইদহ নগরবাথান বাজার ও মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে হরিণাকুণ্ডু উপজেলার বাগআঁচড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে আব্দুল গফুর এবং মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার আবুল কাশেমের ছেলে রনি হোসেন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হওয়া স্কুলছাত্র আব্দুল গফুর দুপুরের দিকে একটি নছিমন গাড়িতে সাউন্ডবক্স বাজিয়ে নাচতে নাচতে ঝিনাইদহের জোহান পার্কের দিকে যাচ্ছিল। নগরবাথান বাজারে পৌঁছালে সে নছিমন গাড়ি থেকে ছিটকে সড়কের পাশে পড়ে যায়। তার বন্ধুরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, মহেশপুরে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হওয়া রনি কেশবপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমান সাগরে ইরানি জাহাজে মার্কিন হামলা: মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা

ফেনী ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের, আহত অনেকে

আপডেট সময় : ১০:০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬