ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্তের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিতে ছয়জন করে সদস্য রাখা হয়েছে, যারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করবেন।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা এবং কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত ডা. অমিত ভৌমিকও মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শনিবার রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসা একটি মেইল ট্রেন বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























