ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পাদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন লেভেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষে প্রাণহানি বেড়ে অন্তত ১২ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ১২ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন শিশু এবং ৩ জন নারী রয়েছেন। তবে এখনো পর্যন্ত হতাহতদের পরিচয় সম্পূর্ণভাবে নিশ্চিত করা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পাদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় বাসটি সরাসরি ট্রেনের সামনে পড়ে যায়। এই সংঘর্ষের তীব্রতায় ট্রেনটি বাসটিকে প্রায় জাঙ্গালিয়া স্টেশন পর্যন্ত টেনে নিয়ে যায়।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























