বগুড়ার শেরপুরে নিহত বিএনপি নেতা জাকির মাস্টার এবং আব্দুল মতিনের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসব উপহার শুক্রবার (২১ মার্চ) রাত ৮টায় তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু এই উপহার হস্তান্তর করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান লাবলু, বিএনপি নেতা কাইকোবাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, জাকির মাস্টার রাজশাহীতে বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সিংড়ায় হামলার শিকার হয়ে নিহত হন। অন্যদিকে, মতিনকে হত্যা করে তার মরদেহ ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দলের পক্ষ থেকে সবসময় তাদের পাশে থাকা হবে।
রিপোর্টারের নাম 

























