ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

খেলাধুলাকে দলীয়করণ করেছিল বিগত সরকার: কৃষিমন্ত্রী

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে খেলাধুলাকে দলীয়করণ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বর্তমান কৃষিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, খেলাধুলা একটি আনন্দের বিষয়, আমরা ছোটবেলা থেকেই খেলাধুলা করে আসছি। কিন্তু দুঃখের বিষয় হলো, এই খেলার ভিতরেও দলীয়করণ করে গিয়েছিল আওয়ামী লীগ। বিএনপি সরকার এসব পরিবর্তন করার চেষ্টা করছে।

গত শুক্রবার রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লা জেলা ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজ যারা জাতীয় ক্রিকেটে কুমিল্লার হয়ে চ্যাম্পিয়ন হয়েছে, কুমিল্লার মুখ উজ্জ্বল করেছে। আমি বিশ্বাস করি তাদের মধ্যে অনেকেই আন্তর্জাতিক পর্যায়ে খেলে দেশের মুখ উজ্জ্বল করবেন ইনশাআল্লাহ।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মো. কবির খান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু এবং কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুল হুদা জেনুসহ ক্রীড়া, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন প্রতিনিধি।

কুমিল্লা সিটি করপোরেশন ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও এমন সফল আয়োজন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি জামায়াতের কঠোর হুঁশিয়ারি: দিনাজপুরে বিশাল গণমিছিল

খেলাধুলাকে দলীয়করণ করেছিল বিগত সরকার: কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০১:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬