ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি: নিখোঁজ ৩, উদ্ধার অভিযান চলছে

সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন শেষে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় তিন যাত্রী নিখোঁজ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জগন্নাথপুর পৌরসভাস্থ পশ্চিম ভবানীপুর এলাকার মইয়ার হাওরের বালুচর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত অরুণ দেবনাথ (৪০) নামে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিখোঁজ তিন ব্যক্তি হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের মৃত জোগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩০), একই গ্রামের মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্রনাথ ওরফে সতীনাথ (৬৫) এবং মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩১ জুলাই রাতে পূর্ব ভবানীপুর গ্রাম থেকে কয়েকজন লোক পাশের ভরাউট গ্রামে একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে যান। অনুষ্ঠান শেষে রাত আনুমানিক ৩টার দিকে দুটি নৌকায় করে তারা নিজ বাড়িতে ফিরছিলেন।

হাওরের বালুচর এলাকায় পৌঁছালে একটি নৌকা হঠাৎ ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ৯ জন যাত্রীর মধ্যে পাঁচজন সাঁতরে নিকটবর্তী ভবানীপুর সড়কে উঠে প্রাণে বাঁচলেও বাকি চারজন হাওরের পানিতে তলিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি জামায়াতের কঠোর হুঁশিয়ারি: দিনাজপুরে বিশাল গণমিছিল

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি: নিখোঁজ ৩, উদ্ধার অভিযান চলছে

আপডেট সময় : ০১:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬