ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত, আহত ২৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৩ জন। শনিবার ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, রাজধানীর পাঁচটি জেলায় হামলার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইউক্রেন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০২২ সালের এপ্রিল মাসের পর চলতি বছরের জুন মাসটি ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস ছিল। কারণ, মস্কো ইউক্রেনের বিভিন্ন শহর ও জনবসতিতে দূরপাল্লার হামলা আরও বাড়িয়ে দিয়েছে।

হামলার শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় কিয়েভের মেয়র ক্লিচকো জানান, ‘শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। সবাই নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি জামায়াতের কঠোর হুঁশিয়ারি: দিনাজপুরে বিশাল গণমিছিল

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত, আহত ২৩

আপডেট সময় : ০১:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬