ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

তানোরে পুকুরে ডুবে দেড় বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু, অপমৃত্যুর মামলা দায়ের

রাজশাহীর তানোর উপজেলায় বাড়ির পাশের পুকুরে পড়ে মো. শোয়াইব নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মোহর ঘোড়াডুবি বটতলাপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশু শোয়াইব ওই এলাকার রাকিব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি হামাগুড়ি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পাশের মসজিদ ও মক্তবসংলগ্ন একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুর থেকে উদ্ধার করে। এরপর দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং দাফনের অনুমতি দেওয়া হয়। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ বলেন, ‘শিশুটির মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি জামায়াতের কঠোর হুঁশিয়ারি: দিনাজপুরে বিশাল গণমিছিল

তানোরে পুকুরে ডুবে দেড় বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু, অপমৃত্যুর মামলা দায়ের

আপডেট সময় : ১২:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬