পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গত দুই সপ্তাহে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বস্তিদায়ক অবস্থায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৬ তারিখ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলারের ঘরে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্তৃক নির্ধারিত বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।
এর আগে গত ৩ মার্চ পর্যন্ত দেশে মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার ছিল। চলতি মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এই সময়ে মোট ২২০ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা প্রতি ডলার ১২২ টাকা দরে প্রায় ২৭ হাজার কোটি টাকার সমতুল্য।
রিপোর্টারের নাম 

























