ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৮৩, আহত ১১ হাজার ৬৯৯

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর ঘোবেইরিতে ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার (১৪ জুন) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত লেবাননে ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৮৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১১ হাজার ৬৯৯ জন। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের রেকর্ড সমৃদ্ধি ও মরক্কোর ঐতিহাসিক অর্জন: মেটলাইফে ভিনি-হাকিমিদের যত কীর্তি

লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৮৩, আহত ১১ হাজার ৬৯৯

আপডেট সময় : ১১:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬