ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, দুই চিকিৎসকসহ ১১ জন আহত

কুমিল্লার মেঘনা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে চিকিৎসকসহ ১১ জন আহত হয়েছেন। রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার লুটেরচর ইউনিয়নের ওমরাকান্দা সেতুর ঢালে অতিরিক্ত গতির কারণে মেঘনা রূপান্তর বাস সার্ভিসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের খাদে পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মেঘনাগামী বাসটিতে চালক ও হেলপারসহ মোট ১৩ জন ছিলেন। এদের মধ্যে ১১ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক ডা. সাইমুম মুশফিক অমি (২৯) এবং ডা. সাকিব আহমেদ (৩০) রয়েছেন, যারা ঢাকা থেকে দায়িত্ব পালনের উদ্দেশ্যে কর্মস্থলে আসছিলেন।

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার কলি জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে এবং গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের রেকর্ড সমৃদ্ধি ও মরক্কোর ঐতিহাসিক অর্জন: মেটলাইফে ভিনি-হাকিমিদের যত কীর্তি

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, দুই চিকিৎসকসহ ১১ জন আহত

আপডেট সময় : ১১:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬