ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিতদের মাঝে ‘তালতলা হিলফুল ফুজুল’র ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের পীরগাছা উপজেলার তালতলা এলাকায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তালতলা হিলফুল ফুজুল’। শুক্রবার বিকেলে স্থানীয় স্বচাষ তালতলা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফও উপহার হিসেবে প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে খরখরি ঘাট হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো. আবু বক্কর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান আঙ্গুর, রংপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক মো. মানিক মিয়া, স্থানীয় সাংবাদিক হারুন-অর-রশিদ বাবু এবং ব্যবসায়ী মো. আব্দুল মোতালেবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালতলা জামে মসজিদের খতিব মাওলানা আহমাদ আলী, জামতলা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, বকুলতলা জামে মসজিদের খতিব মাওলানা আবু নাসের এবং মাওলানা মো. আতাউর রহমান। বক্তারা তরুণদের এই মানবিক উদ্যোগকে সমাজের জন্য অনুকরণীয় বলে অভিহিত করেন এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সংগঠনটির নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। তারা ইসলামের ইতিহাসে ‘হিলফুল ফুজুল’ নামক গুরুত্বপূর্ণ আদর্শের কথা উল্লেখ করেন, যা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, নিপীড়িতের পাশে থাকা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা ছিল এর মূল লক্ষ্য। বর্তমান সময়েও সংগঠনটি এই আদর্শকে ধারণ করে মানবসেবায় কাজ করে যাচ্ছে।

বিতরণ করা ঈদ উপহার প্যাকেজে ছিল গরুর গোশত, পোলাও চাল, ভাতের চাল, সয়াবিন তেল, আলু, সেমাই, চিনি, সাবান, মুড়ি ও ইফতার সামগ্রীসহ মোট ১০টি প্রয়োজনীয় পণ্য। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার মেঘনায় জুয়ার আসরে পুলিশের হানা, নগদ টাকাসহ গ্রেপ্তার ৮

সুবিধাবঞ্চিতদের মাঝে ‘তালতলা হিলফুল ফুজুল’র ঈদ উপহার বিতরণ

আপডেট সময় : ০৯:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬