ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সখীপুরের মোশারফের দাফন সম্পন্ন

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত টাঙ্গাইলের সখীপুর উপজেলার মোশারফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল পাঁচটায় কালিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শুক্রবার সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশারফের মরদেহ এসে পৌঁছায়। এ সময় মরদেহ গ্রহণ করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এড. আহমেদ আযম খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সবুর রেজা এবং গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ।

উল্লেখ্য, গত ৮ মার্চ (রবিবার) সন্ধ্যায় সৌদি আরবের আল খারিজ শহরের আল-তোয়াইক বলদিয়া কোম্পানির ক্যাম্পে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তন খোলা গ্রামের মোশারফ হোসেন নিহত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবন ও অর্থনীতিতে বহুমুখী প্রভাবের শঙ্কা

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সখীপুরের মোশারফের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৯:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬