ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পীরগাছা সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ সামগ্রী বিতরণ করেছে পীরগাছা সোসাইটি। শুক্রবার পীরগাছার সানরাইজ কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যপ্যাকেট বিতরণ করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের টানা তৃতীয়বারের মতো ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি। সমাজের বিত্তবান ও সদস্যদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই মানবিক কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও সহ-সভাপতি হাবিবুর রহমান শামীম, কোষাধ্যক্ষ খন্দকার আব্দুর রউফ, অফিস সম্পাদক ডি. এম. ইমরান হোসাইন, পীরগাছা ইউনিয়নের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ, সদস্য সচিব মো. আরিফ আহমেদ, পারুল ইউনিয়নের আহ্বায়ক এরশাদ হোসাইন এবং সদস্য সচিব মো. জাহিদ হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবং তাদের পাশে দাঁড়ানোকে তারা মানবিক দায়িত্ব ও সামাজিক অঙ্গীকার হিসেবে দেখেন।

পীরগাছা সোসাইটির নেতারা বলেন, ভবিষ্যতেও তাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবন ও অর্থনীতিতে বহুমুখী প্রভাবের শঙ্কা

পীরগাছা সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৯:০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬