বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো ২৪ ক্যারেট সোনাযুক্ত প্রিমিয়াম বিউটি সোপ নিয়ে এসেছে রিমার্ক এইচবি লিমিটেড। তাদের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড লিলির নতুন এই ‘গোল্ড ইনফিউজড’ সাবানটি বাজারে আসার পরপরই ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রাচীনকাল থেকেই রূপচর্চায় সোনার ব্যবহার প্রচলিত। ইতিহাসে পাওয়া যায়, মিশরীয়, চৈনিক এবং ভারতীয় রাজপরিবারের নারীরা ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা বৃদ্ধির জন্য সোনার গুঁড়া ও ফেসমাস্ক ব্যবহার করতেন। আধুনিক যুগেও বিশ্বের বিলাসবহুল আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো সোনাযুক্ত প্রসাধনী পণ্যের জন্য পরিচিত।
দেশের বাজারে প্রিমিয়াম স্কিনকেয়ার পণ্যের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে লিলি এই ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড বিউটি সোপ বাজারে এনেছে। দাবি করা হয়েছে যে, এই সাবানে ব্যবহৃত গোল্ড ফ্লেক্স ত্বকের স্বাভাবিক দীপ্তি বাড়াতে বিশেষভাবে সহায়ক।
এছাড়াও, সাবানটিতে আলফা আরবুটিন ও নিয়াসিনামাইড রয়েছে, যা ত্বকের রঙ উজ্জ্বল করতে এবং কালো দাগ কমাতে কার্যকর ভূমিকা পালন করে। প্যানথেনল, বায়োটিন ও ফলিক অ্যাসিড ত্বককে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। অন্যদিকে, ভিটামিন সি (অ্যাসকরবিক অ্যাসিড), ভিটামিন ই (টোকোফেরল) এবং পিনাট অয়েল ত্বককে সুরক্ষা দিয়ে সতেজ রাখতে সহায়তা করে।
আসন্ন ঈদকে সামনে রেখে বাজারে আসা এই প্রিমিয়াম সাবানটি বর্তমানে দেশের অন্যতম কসমেটিকস রিটেইল চেইন হারলান স্টোরের দেশজুড়ে ১৫০টিরও বেশি আউটলেটে পাওয়া যাচ্ছে।
রিমার্ক এইচবি-এর পার্সোনাল কেয়ার বিভাগের চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, “রূপচর্চায় একটি নতুন ও প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই আমরা এই পণ্যটি বাজারে এনেছি। ঐতিহ্যবাহী সৌন্দর্যচর্চা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই সাবান ত্বকের উজ্জ্বলতা ও মসৃণতা বাড়াতে বিশেষভাবে কার্যকর হবে।”
বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ড. শারমিনা হক বলেন, “এই পণ্যটি বাংলাদেশের বিউটি কেয়ার বাজারে প্রিমিয়াম সেগমেন্টে একটি নতুন মানদণ্ড স্থাপন করতে পারে। রিমার্ক শুরু থেকেই আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী পণ্যের মাধ্যমে গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিয়ে আসছে।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশে হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকসসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। শক্তিশালী বিতরণ ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি বাজারে নিজেদের অবস্থান ক্রমাগত সুদৃঢ় করছে।
রিপোর্টারের নাম 

























