ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

রমজানের বিশেষ আয়োজন ‘জিনিয়াস কিডস সিজন-৩’ এর জমকালো গ্র্যান্ড ফিনালে বৃহস্পতিবার

পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত শিশুদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ‘জিনিয়াস কিডস সিজন-৩’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ২৯ রমজান। অনুষ্ঠানটি পুরো রমজান মাস জুড়ে জিটিভি ও কিডস ক্রিয়েশন টিভিতে নিয়মিত সম্প্রচারিত হয়ে আসছে।

কিডস ক্রিয়েশন টিভির সিইও ও বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট বিজ্ঞানী ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. চৌধুরী মাহমুদ হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, সাইফুল্লাহ মানছুর, ডিএম এমদাদুল হক, ড. মনোয়ার হোসাইন, আবেদুর রহমান এবং মাহবুব মুকুল। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন আহসান হাবীব খান।

এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। প্রথম রানারআপ হয়েছে ইবনে তাইমিয়া স্কুল ও কলেজ এবং দ্বিতীয় রানারআপের স্থান দখল করেছে বিএএফ শাহীন কলেজ ঢাকা।

চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। প্রথম রানারআপ দল পেয়েছে ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ দলকে ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া চতুর্থ স্থান অধিকারী দল ৩০ হাজার টাকা পেয়েছে এবং দশম স্থান পর্যন্ত অংশগ্রহণকারী প্রতিটি দলকে নগদ ১০ হাজার টাকা, সার্টিফিকেট ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

জমকালো এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি ২৯ রমজান সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জিটিভি ও কিডস ক্রিয়েশন টিভিতে একযোগে সম্প্রচারিত হবে।

উল্লেখ্য, এবারের আয়োজনটি সারাদেশের দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অত্যন্ত প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত হয়ে উঠেছিল, যা শিশুদের জ্ঞানচর্চায় নতুন মাত্রা যোগ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

রমজানের বিশেষ আয়োজন ‘জিনিয়াস কিডস সিজন-৩’ এর জমকালো গ্র্যান্ড ফিনালে বৃহস্পতিবার

আপডেট সময় : ০৯:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬