ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বিটিভির বিশেষ অনুষ্ঠানে জীবনের গল্প শোনাবেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা

বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ববিতা প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একটি একক অনুষ্ঠানে নিজের জীবনের নানা অজানা গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। ‘ববিতা-অপরাজিতা’ শিরোনামের এই বিশেষ অনুষ্ঠানটি পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনেতা শফিউল আলম বাবু। সম্প্রতি রামপুরায় বিটিভির নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে।

দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্রে প্রচণ্ড ব্যস্ততার কারণে এর আগে বিটিভির একক কোনো অনুষ্ঠানে সময় দেওয়া সম্ভব হয়নি বলে জানান ববিতা। তিনি বলেন, ‘বিটিভির ছায়াছন্দ অনুষ্ঠানটি আমার খুব প্রিয় ছিল। একুশে পদক পাওয়ার পর এই বিশেষ আয়োজনের পরিকল্পনাটি আমার ভালো লেগেছে। নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলার সুযোগ হয়েছে এখানে।’ অনুষ্ঠানটির নামকরণ এবং সার্বিক আয়োজনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

জানা গেছে, আগামী ঈদের দ্বিতীয় দিন বিটিভিতে ‘ববিতা-অপরাজিতা’ প্রচারিত হবে। উল্লেখ্য, ববিতা সম্প্রতি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন এবং তার এই দীর্ঘ অভিনয় জীবনের নানা বাঁক নিয়ে অনুষ্ঠানটিতে বিস্তারিত আলোকপাত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

বিটিভির বিশেষ অনুষ্ঠানে জীবনের গল্প শোনাবেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা

আপডেট সময় : ০৬:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬