ইরাকের রাজধানী বাগদাদের অতি সুরক্ষিত গ্রিন জোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে দূতাবাস প্রাঙ্গণ লক্ষ্য করে দুটি ড্রোন নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ড্রোন দূতাবাসের খুব কাছে আছড়ে পড়ে এবং অন্যটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, হামলার পরপরই মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরেই বাগদাদের এই কূটনৈতিক এলাকায় হামলার তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এর আগে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, গ্রিন জোনের আল-রাশিদ হোটেলেও একটি ড্রোন আঘাত হেনেছে। সাম্প্রতিক এই হামলার ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























