ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদদের দেওয়া তথ্য অনুযায়ী—ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

আপডেট সময় : ১০:০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬