ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

যুদ্ধে যুক্তরাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট ট্রাম্প, স্টারমারের সমালোচনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাজ্যের অংশগ্রহণের ধরনে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, আমেরিকার প্রাচীনতম মিত্র হিসেবে যুক্তরাজ্যের আরও বেশি উৎসাহ নিয়ে এই লড়াইয়ে নামা উচিত ছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে ট্রাম্প বলেন, দুই সপ্তাহ আগে অনুরোধ করা সত্ত্বেও যুক্তরাজ্য সময়মতো যুদ্ধজাহাজ পাঠাতে রাজি হয়নি।

ট্রাম্পের অভিযোগ, যুক্তরাজ্যের কাছে দুটি শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার থাকা সত্ত্বেও তারা একটি মাইন শিপ পাঠাতেও গড়িমসি করেছে। তিনি উল্লেখ করেন, যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি পাঠানোর প্রস্তাব দেন, ততক্ষণে যুদ্ধের মোড় ঘুরে গিয়েছিল। যুক্তরাজ্যের এই দ্বিধাগ্রস্ত অবস্থানে ট্রাম্প নিজের বিস্ময় ও হতাশা ব্যক্ত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে হটলাইন স্থাপন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিপরীতমুখী অবস্থান

যুদ্ধে যুক্তরাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট ট্রাম্প, স্টারমারের সমালোচনা

আপডেট সময় : ০৬:০০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬