আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বড় হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে তালেবান কর্তৃপক্ষ। এই হামলায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। সোমবার রাত ৯টার দিকে কাবুলের ওমিদ আসক্তি চিকিৎসা হাসপাতালে এই সামরিক অভিযান চালানো হয়।
তালেবান মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত হাসপাতালটি প্রায় ২ হাজার শয্যার ছিল এবং সেখানে মূলত মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হতো। বিমান হামলার তীব্রতায় হাসপাতালের একটি বিশাল অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 


















