ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ইউরোপের বাজারে বাংলাদেশের সাইকেল: নেদারল্যান্ডসে রপ্তানি শুরু করল আকিজ

দেশের বাইসাইকেল শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করে ইউরোপের দেশ নেদারল্যান্ডসে পণ্য রপ্তানি শুরু করেছে আকিজ বাইসাইকেল। গত ১২ মার্চ রপ্তানির প্রথম কনসাইনমেন্টটি গন্তব্যের উদ্দেশ্যে দেশ ত্যাগ করে। আন্তর্জাতিক মান বজায় রেখে দেশীয় পণ্য বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে বাংলাদেশের শিল্প খাতের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

আকিজ ভেঞ্চার গ্রুপের এই প্রতিষ্ঠানটি ২০২৩ সালের মে মাসে যাত্রা শুরু করার অল্প সময়ের মধ্যেই বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। রপ্তানি কার্যক্রমের ফলে দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি নতুন করে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নেদারল্যান্ডসের পর পর্যায়ক্রমে ইউরোপের অন্যান্য উন্নত দেশেও রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের, যা দেশের শিল্প সক্ষমতাকে বিশ্ব দরবারে আরও সুসংহত করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাল-সবুজ জার্সিতে মাঠ মাতাতে ঢাকায় যুক্তরাষ্ট্রের সুলিভান ভাইদ্বয়

ইউরোপের বাজারে বাংলাদেশের সাইকেল: নেদারল্যান্ডসে রপ্তানি শুরু করল আকিজ

আপডেট সময় : ০৮:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬