ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

দেশজুড়ে ১২ এতিমখানায় ৮ হাজার শিক্ষার্থীর মাঝে মিস্টার নুডলসের ইফতার বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে জনপ্রিয় ব্র্যান্ড ‘মিস্টার নুডলস’। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ বছর দেশের ১২টি এতিমখানায় অবস্থানরত আট হাজারেরও বেশি শিক্ষার্থীর মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

মিস্টার নুডলসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সাত বছর ধরে তারা নিয়মিতভাবে দেশের বিভিন্ন অঞ্চলের এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এই ইফতারের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলার এতিমখানায় এই কার্যক্রম পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো, পবিত্র সিয়াম সাধনার মাসে এসব শিশুর সাথে আনন্দ ও ভালোবাসা ভাগ করে নেওয়া। আগামী বছরগুলোতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ব্র্যান্ডটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাল-সবুজ জার্সিতে মাঠ মাতাতে ঢাকায় যুক্তরাষ্ট্রের সুলিভান ভাইদ্বয়

দেশজুড়ে ১২ এতিমখানায় ৮ হাজার শিক্ষার্থীর মাঝে মিস্টার নুডলসের ইফতার বিতরণ

আপডেট সময় : ০৮:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬