ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, তবে পোশাক শিল্প এলাকায় খোলা থাকবে কিছু শাখা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামীকাল ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন দেশের সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বাণিজ্য সচল রাখতে ১৮ ও ১৯ মার্চ শিল্পঘন এলাকার ব্যাংক শাখাগুলো সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো নির্ধারিত এই দুই দিন খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অফিস চলবে এবং লেনদেন করা যাবে দুপুর ১টা পর্যন্ত। এর মধ্যে জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।

এছাড়া দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা এবং বুথগুলো আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ছুটির পুরো সময় (ঈদের দিন বাদে) ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যাংকগুলোকে এই বিশেষ সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, তবে পোশাক শিল্প এলাকায় খোলা থাকবে কিছু শাখা

আপডেট সময় : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬