ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

নগদ ইসলামিকের বিশেষ ক্যাম্পেইনে উমরাহ পালনের সুযোগ পেলেন তিন গ্রাহক

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ ক্যাম্পেইনের আওতায় উমরাহ পালনের সুযোগ পেয়েছেন ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ ইসলামিক’-এর তিন গ্রাহক। বিজয়ীদের তালিকায় রয়েছেন ঢাকার উত্তরার অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন, কাফরুলের ঠিকাদার মো. শাহজাহান এবং লালমনিরহাটের কৃষক মো. মানিক। সম্প্রতি বিজয়ীদের নিজ নিজ বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই উপহার পৌঁছে দেওয়া হয়।

পুরস্কার পেয়ে অটোরিকশাচালক জুবায়ের হোসেন আবেগাপ্লুত হয়ে বলেন, অভাবের সংসারে মায়ের চিকিৎসার খরচ মেটাতে তিনি নিয়মিত এই অ্যাপ ব্যবহার করেন এবং এর মাধ্যমেই তার পবিত্র কাবা শরিফ জিয়ারতের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী এবং নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি। সংশ্লিষ্টরা জানান, গ্রাহকদের ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি: জামায়াত সম্পাদকের উদ্বেগ, আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা

নগদ ইসলামিকের বিশেষ ক্যাম্পেইনে উমরাহ পালনের সুযোগ পেলেন তিন গ্রাহক

আপডেট সময় : ০৪:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬