রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ আইয়ুব মিয়া। সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতার কথা উল্লেখ করেছেন।
তারল্য সংকট কাটিয়ে উঠতে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছিল। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারের পক্ষ থেকে ২০ হাজার কোটি টাকা জোগান দেওয়া হয়েছে এবং বাকি অংশ আমানতকারীদের শেয়ার থেকে আসার কথা রয়েছে।
সরকারের সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়াকে গত বছরের ৭ ডিসেম্বর এই ব্যাংকের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। মাত্র কয়েক মাসের মাথায় তিনি এই শীর্ষ পদ থেকে বিদায় নিলেন।
রিপোর্টারের নাম 























