দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোকছেদ আলী (৬২) নামে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি উপজেলার ভাদুরিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং ভাদুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
নবাবগঞ্জ থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মন জানান, রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভূমি ও ইমারত আদেশ ১৯৭০ এর ৭(১) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং সোমবার তাকে কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 




















