আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)-এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে। ইউকে টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারী বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের একটি অংশ বিক্রির পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ফিফার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপেই তিনি পদত্যাগে বাধ্য হতে পারেন।
‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের মাধ্যমে ইনফান্তিনো আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বিভিন্ন মহাদেশীয় ফুটবল কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে সেটি বাতিল করতে বাধ্য হন। ৫৬ বছর বয়সী এই সুইস কর্মকর্তা সভাপতি পদে থাকার জন্য মরিয়া হলেও তার প্রতি সমর্থন ক্রমশ হ্রাস পাচ্ছে বলে জানা গেছে।
একটি সূত্রমতে, ইনফান্তিনো এখন একজন অকার্যকর ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন এবং তার বিরোধীরা ইতোমধ্যেই তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। ইংলিশ এফএ এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ইনফান্তিনোর ওপর তাদের কোনো আস্থা নেই।
রিপোর্টারের নাম 






















